দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ম্যাচের ৩৪ থেকে ৩৬ মিনিটের মধ্যে আক্রমণে দারুণ ছন্দ দেখিয়েছে অস্ট্রেলিয়া। ৩৪ মিনিটে প্যারাগুয়ের খেলোয়াড় ক্যাসেরেসের ফাউলের পর বাম প্রান্ত থেকে ক্রস নেওয়ার সুযোগ পায় অস্ট্রেলিয়া। গোলের দেখা না পেয়ে খেলা মাঠে সমতায় রয়েছে দু-দল। অন্যিদেক, ৩১ মিনিটে ওরকুন কোকচুর গোলে এগিয়ে তুরস্ক। এরেন এলমালের পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচে ২-১ গোলে এগিয়ে রয়েছে দলটি।
এক মিনিট পর ফ্রি-কিক থেকে সুযোগ তৈরি হলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। ও'নিলের বক্সে ভাসানো বল কোনো সতীর্থের কাছে পৌঁছায়নি; বলটি সরাসরি গোললাইনের বাইরে চলে যায়। ফলে আরেকটি সেট-পিসের সুযোগ নষ্ট হয় অস্ট্রেলিয়ার।
৩৬ মিনিটে ভলপাতোর সঙ্গে চমৎকার সমন্বয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে আসেন বস। বক্সের ঠিক বাইরে থেকে ভেতরে কেটে এসে তিনি জোরালো শট নেন। তবে প্যারাগুয়ের গোলরক্ষক গিল সহজেই বলটি রুখে দেন; তাকে বিশেষ নড়াচড়াও করতে হয়নি।
এর আগে মাঝমাঠে বল দখল করে দ্রুত পাল্টা আক্রমণে ওঠে অস্ট্রেলিয়া। ইরভাইন পাসের অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত বলটি তার কাছে পৌঁছায়নি। প্যারাগুয়ের ডিফেন্ডাররা দ্রুত জায়গা নিয়ে বিপদ সামাল দিয়ে বল ক্লিয়ার করে দেয়। ফলে সম্ভাবনাময় আরেকটি আক্রমণও গোলে রূপ নিতে পারেনি।
টুর্নামেন্টে দুই দলের রেকর্ড, ফর্ম কাছাকাছি। র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া (২৬) ও প্যারাগুয়ের (৩৭) পার্থক্য কম। গ্রুপ সঙ্গী স্বাগতিক যুক্তরাষ্ট্রের নকআউট পর্ব নিশ্চিত হয়ে গেছে। তুরস্ক বিদায় নিয়েছে। প্যারাগুয়ে-অস্ট্রেলিয়ার সমতায় দুই দলের জন্যই খোলা থাকবে নকআউটে দরজা। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় প্যারাগুয়ে শঙ্কায় পড়বে। যে কারণে প্যারাগুয়ের জন্য অলআউট ফুটবল খেলার চ্যালেঞ্জ। কিন্তু রক্ষণে দৃঢ় হলেও ফিনিশিংয়ে বেশ পিছিয়ে আলবি রোজারা। তার ওপর প্যারাগুয়ের জন্য সবচেয়ে বড় ধাক্কা আক্রমণের সেরা ভরসা মিগুয়েল আলমিরনকে না পাওয়া। তুর্কি ম্যাচে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করে লাল কার্ড দেখেছেন তিনি।
অস্ট্রেলিয়াও রক্ষণ কড়া করে খেলা দল। তবে উচ্চতার কারণে সেট পিস, ক্রসে ভালো। প্যারাগুয়ে ম্যাচ ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন– শুরুর একাদশে নেস্তর ইরানকুন্দা খেলবেন তো? যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতে ছিলেন না তিনি। তবে তুর্কির বিপক্ষে সুযোগ পেয়ে শুরুতে লিড এনে দিয়েছিলেন।
কেএম